বেশ জমে উঠেছে চলতি সময়ে ভারতের জাতীয় দলের সবচেয়ে
সফল ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেম রসায়ন।
এর আগে অনেকবারই তাদের প্রেম নিয়ে গুঞ্জন উঠেছে। পাশাপাশি ভারতের বাইরে ও
ভেতরে ঘনিষ্ঠভাবেও তাদের আবিষ্কার করা গেছে। এমনকি নিজেদের সম্পর্কের কথা
নিজেদের বক্তব্যর মধ্যে দিয়ে স্বীকারও করেছেন এই দুই অঙ্গনের দুই তারকা।
সম্প্রতি বিরাট কোহলি একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত ৬০০০ রান গড়ার রেকর্ড
গড়েছেন। সেটা করবেনই বা না কেন! সঙ্গে তো আনুশকা রয়েছেনই। বর্তমানে প্রতিটি
ম্যাচেই বিরাটের সফরসঙ্গী হচ্ছেন আনুশকা। প্রেমিকের ব্যাটিং প্রাণ ভরে
উপভোগ করার পাশাপাশি গ্যালারিতে বসে তাকে উৎসাহও দিচ্ছেন তিনি। বিরাটের
প্রতিটি চার-ছক্কাতেই আনুশকার লাফিয়ে ওঠার দৃশ্যটি মুহূর্তেই ধরা পড়ছে
ক্যামেরায়। এদিকে নতুন খবর হচ্ছে কোহলি-আনুশকার প্রেম এবার আনুষ্ঠানিক রূপ
পেতে যাচ্ছে। এরই মধ্যে এই দুই জুটির বিয়ে বিষয়ে পারিবারিকভাবেই কথাবার্তা
হয়েছে। বিয়েটা খানিক দেরিতে হলেও কোহলি-আনুশকার বাগদান হবে খুব শিগগিরই।
আনুশকার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামী দু-এক মাসের মধ্যেই তাদের
বাগদান সম্পন্ন হওয়ার কথাবার্তা চলছে। পারিবারিকভাবেই এই সিদ্ধান্ত নেয়া
হয়েছে। এই বাগদান অনুষ্ঠানে কয়েক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। তবে
ঘোষণা না দেয়া পর্যন্ত বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হচ্ছে। এদিকে বিরাট
কোহলির চলতি সিরিজের জন্য আনুশকা শুটিং থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন।
কারণ, এই সময়টায় প্রেমিককে নিয়মিত মাঠে থেকে উৎসাহ দেয়াটাকেই গুরুত্বপূর্ণ
মনে করছেন তিনি। এই সিরিজের পরেই নতুন ছবির শুটিং ও ‘পিকে’র প্রচারণা নিয়ে
ব্যস্ত হয়ে পড়বেন। কোহলি নিজের ক্রিকেট ব্যস্ততা ও আনুশকার অভিনয় ব্যস্ততা
খানিক কমিয়ে নতুন বছরেই বাগদানের আনুষ্ঠানিক বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন,
এমনটাই জানিয়েছে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র। সূত্র: দৈনিক মানবজমিন, ১২ নভেম্বর ২০১৪
গত বছর ধানুশের বিপরীতে ‘রানঝানা’ ছবিতে কাজ করে
দর্শক মহলে বেশ প্রশংসিত হন সোনম কাপুর। এরপর আর কোন ছবিতে পাওয়া যায়নি
তাকে। তবে নতুন বছরে একাধিক ছবির মাধ্যমে দর্শকদের সামনে আসছেন অনিল কাপুর
কন্যা সোনম। এর মধ্যে সমপ্রতি আয়ুশমান খুরানার বিপরীতে প্রথমবারের মতো
অভিনয় করছেন এই অভিনেত্রী। এর আগে আয়ুশমানের করা দুটি কম বাজেটের ছবিই ভাল
ব্যবসা করে বলিউড বক্স অফিসে। এবার আয়ুশমান-সোনম জুটি দর্শকদের সামনে
আসছেন। ছবির নাম ‘বেওয়াকুফিয়া’। এরই মধ্যে ছবির কাজ অনেকটা শেষ হয়েছে।
বলিউডের তরুণদের ফ্যাশন আইকন হিসেবে পরিচিত সোনম এ ছবিতে ভিন্নরূপে হাজির
হবেন। তবে নতুন খবর হচ্ছে, এই ছবিতে বিকিনি পরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
এরই মধ্যে তার বিকিনির দৃশ্যগুলোর শুটিং সম্পন্ন হয়েছে। দুই পিস গোলাপি
বিকিনি পরা হট সোনমকে এ ছবিতে দেখতে পাবেন দর্শক। শুধু তাই নয়, পুরো ছবিতেই
খোলামেলা দেখা যাবে তাকে। এদিকে ছবিতে দুই দু’বার আয়ুশমানের সঙ্গে
চুমোদৃশ্যে দেখা যাবে সোনমকে। এরই মধ্যে চুমো দৃশ্যগুলোর চিত্রায়ণও শেষ
হয়েছে। মূলত এটি একটি রোমান্টিক-কমেডিনির্ভর ছবি। এটি মুক্তি পাচ্ছে বছরের
মাঝামাঝি সময়ে। বর্তমানে সোনম এই ছবির শেষ পর্যায়ের শুটিং নিয়েই ব্যস্ত
রয়েছেন। এদিকে বিকিনির বিষয়ে সমপ্রতি একটি মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে বেশ
সাবলীল ভঙ্গিতে সোনম বলেন, বিকিনি আমার অনেক প্রিয় একটি পোশাক। সত্যি কথা
বলতে এই মওসুমে বিকিনিতেই স্বস্তি। তাই এই পোশাকে অনেকের এলার্জি থাকলেও
আমার বিন্দুমাত্র নেই। বরং আমি কমফোর্ট অনুভব করি। আর ‘বেওয়াকুফিয়া’ ছবিতে
চরিত্রের প্রয়োজনেই বিকিনি পরেছি। অতিরিক্ত কিছু মনে হবে না। আর ছবিটির
কাহিনী এতো চমৎকার, আমার বিশ্বাস সবারই ভাল লাগবে। সূত্র: দৈনিক মানবজমিন, ১১ ফেব্রুয়ারী ২০১৪
এক ছবিতে মাত্র একটি চরিত্রের জন্য ২০ লাখ টাকার কস্টিউম ব্যবহার করছেন
চিত্রনায়িকা বর্ষা। শুটিং চলতি মোস্ট ‘ওয়েলকাম-২’ ছবিতে তার চরিত্রের জন্য
এই কস্টিউম ব্যবহার করা হচ্ছে বলে বর্ষা জানিয়েছেন। ছবির গানে এবং বিভিন্ন
দৃশ্যে বিশ্বের সব নামিদামি ব্রান্ডের পোশাক ব্যবহার করছেন তিনি। এর মধ্যে
আছে- প্রাডা, গেইজ, এইচ অ্যান্ড এম, জারা, ম্যাঙ্গো, এলভি, ফ্রেঞ্চ
কানেকশন, মরগান, মিস সিক্সটি, সিকে, আরমানি এক্সচেঞ্জ, ডোনা কারান নিউইয়র্ক
উল্লেখযোগ্য। ঢাকার কোনো ছবিতে নায়িকা চরিত্রের জন্য এত বেশি মূল্যের
কস্টিউম ব্যবহার এটাই প্রথম। অবশ্য কস্টিউম ডিজাইনারের পরিকল্পনায় এসব
পোশাক ব্যবহার করা হচ্ছে বলেই বর্ষা জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা
সর্বাধিক বাজেটে ছবি নির্মাণ করি। দর্শকদের পরিপূর্ণ বিনোদন দিতে যা যা করা
দরকার তার চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে কোনো কার্পণ্য করা হয়নি। বাংলাদেশে
আন্তর্জাতিক মানের ছবি তৈরির জন্য এই কৃতজ্ঞতাটা একান্ত অনন্তরই প্রাপ্য।
দেশের মনোরম লোকেশনের বাইরে বিদেশি এক্সক্লুসিভ লোকেশনগুলো আমরা বেছে নেই।
লোকেশনের পাশাপাশি এ ছবিতে অনন্তর পোশাকেও চমক রয়েছে।’ অনন্ত জলিল পরিচালিত
‘মোস্টওয়েলকাম-২’ ছবিটির কাজ এরই মধ্যে ৯০ ভাগ শেষ হয়েছে বলে প্রযোজনা
সূত্রে জানা গেছে।
সূত্র: দৈনিক যুগান্তর, ২৭ জানুয়ারি ২০১৪
মাত্র ক'দিন আগেই স্ত্রীসহ মিডিয়ার সামনে হাজির হন বিপাশা বসুর সাবেক
প্রেমিক জন আব্রাহাম। এবার বিপাশা বসু ঘোষণা দিলেন নিজের বিয়ের। বিপাশা
বসুর বর্তমান প্রেমিকা 'লাভ স্টোরি ২০৫০'-এর নায়ক হারমান বাওয়েজা।
বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, 'এমন নয় যে, জন তার
প্রেমিকা প্রিয়াকে বিয়ে করার পর আমি হারমানের সঙ্গে প্রেমে পড়েছি। আমাদের
সম্পর্ক বহু আগের। আমরা বিয়ের সিদ্ধান্তও অনেক আগে নিয়েছি। আমাদের উভয়ের
পরিবারের মধ্যেও বিয়ের যাবতীয় আলোচনা শেষ হয়েছে। এখন শুধু বিয়ের অপেক্ষা।
এই আগস্ট মাসে হারমানের নতুন ছবি মুক্তি পাবে। এর পরপরই আমরা বিয়ের
দিন-তারিখ ঠিক করে দ্রুত শুভ কাজটা শেষ করে ফেলব।' উল্লেখ্য, ২০১২ সালের
ডিসেম্বর থেকেই তারা প্রেম করছেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৯ জানুয়ারী ২০১৪
সুপার হিট 'দ্য হাঙ্গার গেমস :ক্যাচিং ফায়ার'-এর পর দর্শকদের জন্য এবার
স্টার সিনেপ্লেক্স নিয়ে আসছে আরেক ব্লকবাস্টার ছবি 'থর :দ্য ডার্ক
ওয়ার্ল্ড'। আগামীকাল ছবিটি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। গত ৮ নভেম্বর
যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া এই ছবিটি বর্তমানে হলিউড টপচার্টের সেরা পাঁচে
অবস্থান করছে। ১৭০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি এরইমধ্যে আয়
করেছে প্রায় ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার। মার্ভেল কমিকসের চরিত্র 'থর' নামক
সুপারহিরো নিয়ে ছবি 'থর :দ্য ডার্ক ওয়ার্ল্ড'। যা ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত
'থর'-এর সিক্যুয়েল। নর্স মিথোলজির বজ্রপাত আর ঝড়ের দেবতা থরকে আগের ছবির
মতো এবারও পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে দেখা যাবে। 'থর' ছবির কাহিনী
একটি মহাবিশ্বকে ঘিরে। 'থর :দ্য ডার্ক ওয়ার্ল্ড' ছবিতে থর পৃথিবীসহ বাকি
৯টি রাজ্য ছায়াময় এক ভিলেনের হাত থেকে বাঁচাতে যুদ্ধ করেন। মহাবিশ্ব ঘিরে
শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিজের জীবন বাজি রাখেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৯ জানুয়ারী ২০১৪
ঢাকার
স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী ও
অ্যাকশননির্ভর ছবি 'প্যাসিফিক রিম'। জাপানি অ্যানিমেশনের হলিউডি সংস্করণ
এটি। আগামী ২২ নভেম্বর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি। ১৯০ মিলিয়ন
মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই ছবিটির প্রধান চরিত্র রালেই বেকেটের
ভূমিকায় অভিনয় করেছেন চার্লি হান্নাম। এ পর্যন্ত ছবিটির আয় দাঁড়িয়েছে ৪০৭
মিলিয়ন ডলারের বেশি।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২০ নভেম্বর ২০১৩
শনিবার ঢাকার রেডিসন হোটেলে একটি জাঁকজমকপূর্ণ ফ্যাশন শো’র মাধ্যমে লাক্সের
নতুন বডিওয়াশ ভ্যারিয়েন্ট ‘হোয়াইট ইমপ্রেস’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু
করলো। ইউনিলিভারের আয়োজনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার ফ্যাশন এবং
বিউটি ইন্ডাস্ট্রির নামকরা ও অন্যতম সব সেলিব্রিটিরা ‘হাউজ অব লাক্স’
ইভেন্টে লাক্স বডিওয়াশের ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্ট থেকে অনুপ্রেরণা নিয়ে
পাঁচজন খ্যাতনামা ডিজাইনার প্রদর্শন করেন তাদের মৌলিকতায় পরিপূর্ণ অসাধারণ
কাজ। আর্টিস্ট কুহু প্রদর্শন করেন লাক্স ‘ওয়েক মি আপ’ কালেকশন, আলমিরা’র
ডিজাইনার শাহরুখ আমিন প্রদর্শন করেন লাক্স ‘সফট টাচ কালেকশন’, ডিজাইনার
ফারাহ আনজুম বারী প্রদর্শন করেন লাক্স ‘ম্যাজিকাল স্পেল কালেকশন’,
জাকোন্ডের ডিজাইনার সভেৎলনা দুবভস্কা প্রদর্শন করেন লাক্স ‘ভেলভেট টাচ
কালেকশন’ এবং সবশেষে আনোখির ডিজাইনার হুমায়রা খান প্রদর্শন করেন লাক্স
‘হোয়াইট ইমপ্রেস কালেকশন’। লাক্স হোয়াইট ইমপ্রেস সূর্যের আলোর সঙ্গে লড়াই
করে ত্বকের মসৃণতা ধরে রাখে। এর ‘ট্রিপল অ্যাকশন সিস্টেম’ ত্বকে আর্দ্রতা
জুগিয়ে ত্বকের অমসৃণ ভাব দূর এবং ত্বক উজ্জ্বল করে তোলে আকর্ষণীয়।
উল্লেখ্য, ৫০ বছরের ঐতিহ্য নিয়ে লাক্স বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাবান।
সূত্র: দৈনিক মানবজমিন, ২০ নভেম্বর ২০১৩








